তাজা খবর
বিজ্ঞাপন

নওগাঁয় বায়ুদূষণ অপরাধে দুই ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা

Desk Editor 2 hours আগে | ০৬:৫৩ PM

নওগাঁয় বায়ুদূষণ অপরাধে দুই ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়কের উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি মামলা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় রাস্তায় রাখা ইট-ব-ালু ঢেকে রাখা ও নির্মাণকাজে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে আশপাশের নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয়। পাশাপাশি স্থানীয়দের বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তায় দায়িত্ব পালন করে ব্যাটালিয়ন আনসারের একটি দল।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ