তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud 3 hours আগে | ১০:৩৩ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়-াবাসহ জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন জিল্লুর রহমানকে আটক করে তল্ল-াশি চালালে তার কাছ থেকে ৬০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার জিল্লুর রহমান মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি জোড়পুকুরপাড় এলাকায় গিয়াসউদ্দিনের মেয়ের জামাই সজিব মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মা-দকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ