নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে মা-দকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পূর্ব মাকহাটি এলাকার ঈদগাহ মোড়ের মাসুদ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন বেপারী (৫৫), পিতা মৃত জয়নাল আবেদীন বেপারী, সাং পূর্ব মাকহাটি এবং রিমন মল্লিক (২৮), পিতা ওসমান গনি মল্লিক, সাং পূর্ব মাকহাটি, মুন্সীগঞ্জ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই ব্যক্তিকে ৫৫ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।