তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে ১০০ পিস ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud ৪১ দিন আগে | ০৯:২৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়-াবাসহ মো. সাব্বির (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে লৌহজং থানাধীন সিংহেরহাটি এলাকার কনকসার ব্রিজের পশ্চিম পাশে আতাউর শেখের বন্ধ দোকানের সামনে কনকসার-মাওয়া পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. সাব্বিরকে আটক করে তল্ল-াশি চালালে তার কাছ থেকে ১০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার সাব্বির লৌহজং উপজেলার সিংহেরহাটি এলাকার লাজুক মিয়ার বাড়ির পাশের বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ