কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত।
কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম।
ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, ট্যুরিজম কমলগঞ্জ’র এর আহবায়ক শাব্বির এলাহীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও স্থানীয়রা।
আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অতিথিরা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য একটি অন্যতম পর্যটন কেন্দ্র। অঞ্চলটির পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে স্থানীয় সংস্কৃতি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।