তাজা খবর
বিজ্ঞাপন

সাভারে ব্যাংক থেকে তোলা ২৬ লাখ টাকা লুটের অভিযোগে তিনজন গ্রেপ্তার!

Desk Editor 2 hours আগে | ০৮:৩৬ PM

সাভারে ব্যাংক থেকে তোলা ২৬ লাখ টাকা লুটের অভিযোগে তিনজন গ্রেপ্তার!

 

মোঃরফিকুল ইসলাম জিলু সাভার ঢাকা

 

ঢাকার সাভারের হেমায়েতপুরে ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তুলে ফেরার পথে র‍্যাব পরিচয়ে টাকা লুটের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসআরবি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, অভিযানে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানানো হয়েছে।

 

বিজ্ঞাপন

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জল সরদার (২০)।

 

বিজ্ঞাপন

, গত ১০ সেপ্টেম্বর সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মারর্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংক থেকে ব্যবসায়িক কায়জে ২৬ লাখ টাকা উত্তোলন করেন ‘আর কে এন্টারপ্রাইজ’-এর কর্মচারী মো. ইসরাফিল হক।

 

টাকা নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাঁকে মা-রধর করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম সাভার মডেল থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

 

এরপর ঘটনাটি তদন্তে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করার পর রাজৈরের টেকেরঘাট এলাকায় অভিযান চালানো হয়।

 

বিজ্ঞাপন

এর আগে, ঘটনার পর দায়ের করা মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছিল এবং পুলিশ টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ