শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭৯ পদ শূন্য, দ্রুত জনবল পূরণের দাবি মাওলানা নাজমুল ইসলাম জাহিদের।
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি মোঃ দিলুয়ার হোসেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। ১৫১টি মঞ্জুরীকৃত পদের বিপরীতে বর্তমানে ৬৮ জন কর্মরত থাকায় ৫২.৩ শতাংশ বা ৭৯টি পদই শূন্য রয়েছে।
আসন্ন ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নাজমুল ইসলাম জাহিদ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ চিত্র তুলে ধরেন এবং দ্রুত পদ পূরণের জোরালো দাবি জানান।
আবাসিক, জরুরি ও সাধারণ মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জনসহ চিকিৎসকের গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে।
মিডওয়াইভ, নার্স, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি এবং ল্যাব ও ফার্মাসিস্টসহ বিভিন্ন সহায়ক পদে মারাত্মক ঘাটতি রয়েছে।
প্রত্যন্ত অঞ্চলের নারী রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত একজন মহিলা গাইনি চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়।
মাওলানা নাজমুল ইসলাম জাহিদ বলেন, অপর্যাপ্ত জনবলের কারণে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে।
শাল্লার সাধারণ মানুষ যেন চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য না হন, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে দ্রুত এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি।