তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গা-ঁজাসহ দুই মা-দক কারবারি গ্রেপ্তার

Liton mahmud 2 hours আগে | ০৩:৪৫ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ কেজি গা-ঁজা ও একটি পিকআপ গাড়িসহ দুই মা-দক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন মুক্তারপুর টোলগামী এশিয়া মিলের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার মো. এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই কামরুল হাসান পিপিএম, এএসআই দীপক কুমারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে তিন-টি পোটলায় খাকি স্কচটেপে মোড়ানো ৫, ৫ ও ৪ কেজি—মোট ১৪ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়। মা-দক পরিবহনে ব্যবহৃত একটি নেভি ব্লু রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর কুমিল্লা-ন-১১-০৭৭৪।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ