তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক পঞ্চগড়ের বেশ কযেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ

Abdur Rahim Panchagarh Sadar 3 hours আগে | ০৯:১৬ PM

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:

পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ কর্তৃক পঞ্চগড়ের বেশ কয়েকট শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে অভিযোগ ও পরামর্শ বক্স তুলেদেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার, জেলা পরিষদের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা কিংবা প্রতিষ্ঠানের নানা অসংগতি সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ থাকে না। এ ক্ষেত্রে অভিযোগ ও পরামর্শ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব বক্সের মাধ্যমে অভিভাবকরা তাদের অভিযোগ, মতামত ও গঠনমূলক পরামর্শ সহজেই জমা দিতে পারবেন। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার বলেন, পর্যায়েক্রমে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ