তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের একটি বিদ্যালয়ে সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, মা-রধর ও ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Abdur Rahim Panchagarh Sadar 9 minutes আগে | ০৮:১৮ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার গলেহা কান্তমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে ঘিরে বিরোধের জেরে এক ব্যক্তিকে মা-রধর ও তাঁর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় রোকসানুল করিম রুকু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আহত দীপক।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকায় ঘটনা ঘটে।

আহত দীপক আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

দীপক জানায়, বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সংক্রান্ত ১২ জন সদস্যের স্বাক্ষর যুক্ত একটি সম্মতিপত্র নিয়ে ঘটনার সূত্রপাত।
স্থানীয় রোকসানুল করিম রুকু বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে ওই কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে রাজি হননি। পরে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগমকে জানানো হয়।

প্রধান শিক্ষক ঘটনাটি দীপককে অবহিত করেন এরপর দীপক ঘটনাস্থলে গিয়ে রুকুকে কাগজটি দেখান। কিন্তু কাগজটি দেখার পর রুকু সেটি ফেরত না দিয়ে নিজের পকেটে রাখেন বলে অভিযোগ করেন দীপক। তিনি ও প্রধান শিক্ষক কাগজটি ফেরত চাইলে দীপককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মা-রধর করা হয়। একপর্যায়ে কাগজটি প্রধান শিক্ষকের সামনেই ছিঁড়ে দীপকের মুখের ওপর ছুড়ে মারা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যবসার ২ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় দীপককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দীপক।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম জানান, ঘটনাটি তিনি সংশ্লিষ্ট শিক্ষা অফিসে মৌখিকভাবে জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ