তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ভবন থেকে পড়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত: কর্মস্থলে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

 

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ের তিনতলা ভবনের বারান্দা থেকে পড়ে মো. আরাফাত হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবউ এইচ.এস উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত আরাফাত হোসেন উপজেলার নবীপুর গ্রামের শহিদুল ইসলাম কুটির ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে আরাফাত বিদ্যালয়ে যায়। তবে ক্লাস শুরুর আগেই বিদ্যালয়ে পৌঁছালে সে সময় কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিদ্যালয়ের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভবনে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী ও রেলিংয়ের অভাব এবং শিক্ষকদের নজরদারির ঘাটতির কারণে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে। শিক্ষার্থীদেরও অভিযোগ, প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না।

এ বিষয়ে বানিয়াবউ এইচ.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান দুলাল বলেন, ❝ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। সংবাদ পেয়ে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ে আসি।

এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ