তাজা খবর
বিজ্ঞাপন

শহীদ ওয়াসিম স্মৃতি আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম মেডিকেল কলেজ

Md. Jasim Chittagong ৭ দিন আগে | ০৮:৪৯ AM
সংগ্রহে: Oplus_16908288

শহীদ ওয়াসিম স্মৃতি আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম মেডিকেল কলেজ

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত শহীদ ওয়াসিম স্মৃতি আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ইউএসটিসি মেডিকেল কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ইউএসটিসি মেডিকেল কলেজকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. সাদ্দাম হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. হাসিবুল হাবিব-এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মুহিব।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সারগাম-এর সাধারণ সম্পাদক আসিফ হাসান নিয়ন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহসিন সামি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নাদিম সামি, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ হাওলাদার, আইসিটি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সৈকত, সহ-সাংস্কৃতিক সম্পাদক দিবাকর রায় দীপ্ত, সমাজসেবা সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক এস. এম. রাশেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান কিয়াম, শিক্ষা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ কুমার দে এবং সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম জিহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান আদনান রাভী, সিনিয়র সহসভাপতি ডা: আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা:জুনায়েদ আলী সহ ছাত্রদল, সারগাম এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ ওয়াসিমের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ