তাজা খবর
বিজ্ঞাপন

‘একাই লড়লেন’ এমিলিয়ানো মার্তিনেস, তবুও বিশ্বকাপ হাতছাড়া আর্জেন্টিনার

Liton mahmud ৮ দিন আগে | ১০:০৭ AM

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে পরাজিত হলেও ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

স্পেনের একের পর এক আক্-রমণ ঠেকিয়ে তিনি যেন একাই আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন।

পুরো ম্যাচে স্পেন গোলের উদ্দেশ্যে অসংখ্য শট নেয়, যার বেশিরভাগই অসাধারণ দক্ষতায় রুখে দেন মার্তিনেস। তাঁর একের পর এক সেভে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। তবে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শেষ পর্যন্ত বিশ্বকাপ হাতছাড়া হয় আর্জেন্টিনার। 

 

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, “মনে হলো আর্জেন্টিনার হয়ে একাই খেলেছেন এমিলিয়ানো মার্তিনেস।” পরাজয়ের পরও তাঁর অসাধারণ গোলকিপিং প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ