তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে বন্ধ কারখানা থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস

Liton mahmud 3 hours আগে | ১১:১৮ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌর এলাকায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল, সুতার রেইল ও ববিন উদ্ধার করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা অবৈধ জাল ও সরঞ্জাম নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল অভিযান-টি বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালনা করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদের উদ্যোগে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের সমন্বয়ে মুন্সীগঞ্জ পৌর এলাকার আদারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আদারিয়া এলাকার জনৈক রাজা মিয়ার (৩৪) একটি বন্ধ কারখানায় তল্ল-াশি চালিয়ে ছটের ১১ বস্তায় রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল তৈরির উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২২ হাজার সুতার রেইল এবং ৫ হাজার ববিন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কারখানায় অবৈধ কারেন্ট জাল তৈরির উপকরণ মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কারখানাটির বৈদ্যুতিক সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন ছিল। ফলে অভিযানের সময় সেখানে বিদ্যুৎ সংযোগ চালু অবস্থায় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল, সুতার রেইল ও ববিন নদীর পাড়ে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, কারেন্ট জাল মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির ছোট মাছসহ জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানান।

অভিযানকালে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ