তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা: শি-শুদের মাঝে জার্সি বিতরণ

​উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে খবর টিভির প্রতিনিধি শাহ আলম সরকারের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত।

​ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কচিয়ামারা বাজারে আর্জেন্টিনা ভক্তদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় দল আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে—এমন প্রবল বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে ভক্তরা মেতে উঠেছেন নানা আনন্দ আয়োজনে।
​সমর্থকদের উন্মাদনার রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। ভক্তদের গায়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি, আর হাতে উড়ছে প্রিয় দলের পতাকা। সব বয়সী ভক্তদের চোখে-মুখে আজ কেবলই জয়ের প্রত্যাশা।
​এই উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন কালের কণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি এ আর রাজু। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি কচিয়ামারা বাজারে আর্জেন্টিনা সমর্থক কমলমতি শি-শুদের মাঝে প্রিয় দলের জার্সি বিতরণ করেছেন। এমন উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত খুদে ভক্তরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ