উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে খবর টিভির প্রতিনিধি শাহ আলম সরকারের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত।
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কচিয়ামারা বাজারে আর্জেন্টিনা ভক্তদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় দল আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে—এমন প্রবল বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে ভক্তরা মেতে উঠেছেন নানা আনন্দ আয়োজনে।
সমর্থকদের উন্মাদনার রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। ভক্তদের গায়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি, আর হাতে উড়ছে প্রিয় দলের পতাকা। সব বয়সী ভক্তদের চোখে-মুখে আজ কেবলই জয়ের প্রত্যাশা।
এই উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন কালের কণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি এ আর রাজু। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি কচিয়ামারা বাজারে আর্জেন্টিনা সমর্থক কমলমতি শি-শুদের মাঝে প্রিয় দলের জার্সি বিতরণ করেছেন। এমন উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত খুদে ভক্তরা।